
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ কেশুরবাগ রহমতগঞ্জ আশ্রাফিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আব্দুর রহমান সুজন, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা ওমর ফারুক বলেন, “একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত করতে হলে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাই জরুরি।”
শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, শিক্ষার্থীরা মোবাইল আসক্তির কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। তাই অভিভাবকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের মেধার বিকাশ সম্ভব নয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান