
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় আলফাডাঙ্গা উপজেলা পোস্ট অফিস চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। পরে র্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলফাডাঙ্গা উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. সহিদুজ্জামান, সিনিয়র পোস্টম্যান মো. ইয়ার আলী সিদ্দিকী, পোস্টম্যান মোস্তাফিজুর রহমান, পোস্টম্যান জিয়াউর রহমান, রানার আবু বক্কর মিয়া, অফিস সহায়ক শাহনাজ মুক্তাসহ উপজেলায় কর্মরত ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তার বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম। বহুযুগ পেরিয়ে আজও আস্থার প্রতীক হয়ে মানুষের সেবায় নিয়জিত ডাক সেবা। শহর থেকে গ্রামের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়েছে গ্রাহকদের আগ্রহ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে পোস্ট অফিসগুলো।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার