
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নুরে জান্নাত ফেরদৌসী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ , কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যুথিকা কুন্ডু, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ড প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী ও অন্যান্যরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক