
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বড়নগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, ধৃত শফিকুল শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের গোলাম হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিম উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, পিতৃহীন ও বুদ্ধি প্রতিবন্ধি এক যুবতীকে গত ২০ আগষ্ট বেলা ২ টার দিকে শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণ পাড়ায় একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে শফিকুল তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণ মামলায় শফিকুলকে আসামি করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান