
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন উপলক্ষে গনমাধ্যম কর্মিদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। (০৭) অক্টোবর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের কনসালটেশন ওয়ার্কশপ, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত