
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে পকেটমারির সময় টানা পার্টির দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সকালে হাসপাতালের আউটডোরে টিকিট লাইনে দাঁড়িয়ে থাকা রোগী ও স্বজনদের কাছ থেকে মোবাইল, টাকা ও ওষুধপত্র চুরি করার সময় তাদের হাতেনাতে ধরে ফেলা হয়।
হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মী সন্দেহভাজন নারীদের গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে টিকিট কাউন্টার ও ফার্মেসি এলাকায় পকেটমারির ঘটনা ঘটছিল। বিশেষ করে ভিড়ের সুযোগে সংঘবদ্ধ একটি চক্র এসব অপরাধে লিপ্ত ছিল। আজকের ঘটনায় দুই নারী পকেটমার আটক হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, রোগীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভবিষ্যতে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি আরও বাড়ানো হবে। রোগী ও স্বজনদেরকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২