হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
“শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করব কাজ”প্রতিপাদ্যে ( ০৬) অক্টোবর সোমবার ২০২৫ থেকে- ১৪ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত উদযাপিত হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশের শিশু একাডেমি ঠাকুরগাঁও এর আয়োজনে কালেক্টর চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে র‍্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত  এই কর্মসূচিতে শিশুদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এই আয়োজনটি শিশুদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং তাদের অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হতে উৎসাহিত করা হয়। আলোচনা সভায় শিক্ষার্থীরা স্কুলের সামনে রাস্তাঘাট ভাঙাচোরা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ইসরাত ফারজানা -সমস্যা সমাধানে তাদের আশ্বস্ত করেন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন,
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সহ অন্যান্য কর্মকর্তা এবং  বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!