
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:
ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনকে ভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন। সোমবার( ৬ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ড ও কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস।
ভ্রাম্যমান আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাস জানান, সোমবার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকা থেকে মমতাজের ছেলে মো: কামাল (৪৫), এবং মো: শাহজাহানের ছেলে মো নাছির কে গাজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রথম অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা অর্থদন্ড এবং ২য় ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। পরবর্তীতে ফুল কাচিয়া থেকে মো: সিরাজ নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এ কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২