
মো. মোশারফ হোসেন, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
” শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো : নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : তুহিন হোসেন।
উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে রেলীর পরে আলোচনা সভা ৫ অক্টোবর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান।
টাঙ্গাইল জেলা বিএমজিটিএ’র সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিমের সঞ্চালনায়
শিক্ষকদের সুখ দুঃখ ও শিক্ষা বিষয়ক নানাদিক উল্লেখ করে সভায় বক্তব্য রাখেন – সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জুবায়েরুল হক আমিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা সাইফুল, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ সহকারী অধ্যাপক আমজাদ হোসেন প্রধান শিক্ষক আব্দুল হাই ও বদিউজ্জামান সিকদার বাদল,উপজেলা বিএমজিটিএ’র সম্পাদক আশরাফ উদ্দিন ও শিক্ষার্থী ফারিয়া জাহান মুন প্রমুখ।
সভায় প্রাথমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক হিসেবে উত্তর পাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো: নুরুজ্জামান ও উদ্যমপুর বর্ণী প্রাথমিক বিদ্যালয়ের গুনী সহকারী শিক্ষক হিসেবে কাজি আশরাফুল ইসলাম রাজুকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ এ সময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার