
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সারা দেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস/২০২৫ পালিত হয়েছে। রবিবার (৫অক্টবর) সকাল ১০টার দিকে উপজেলা পর্যায়ে কলেজ-স্কুল-মাদরাসা ও কারগরি পর্যায়ের শিক্ষকদের আয়োজনে ও অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় “শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি”-প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথর বক্তব্য রাখেন, সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
এছাড়াও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল বাশিস এর সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বক্তব্য রাখেন।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান