হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শেরপুরে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

‎চোরের দল সিধ কেটে ঘরে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা হলেন- তালপুকুরিয়া গ্রামের মুকুল, বাদশা, মিজান এবং ছাতিয়ানী গ্রামের আমজাদ হোসেন, বিশা মিস্ত্রি ও আল মাহমুদ।

‎ভুক্তভোগী মুকুল বলেন, “রাতে সবাই ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখি সিধ কাটা, মোবাইল ফোন নেই। কিছু মাদকাসক্ত ও বেকার যুবক সম্প্রতি এলাকায় ঘোরাফেরা করছে, তাদের ওপর সন্দেহ হচ্ছে।”

‎এ বিষয়ে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও পুলিশি তৎপরতা বাড়ানো হবে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!