
রবিউল হাসান লায়ন: জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-২০২৫ ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর শনিবার জামালপুর জিলা স্কুলে সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ২১টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন অনু্ষ্ঠিত হয়েছে। ৩টি পদের বিপরীতে সভাপতি পদে-২, সাধারন সম্পাদক পদে-২ ও সাংগঠনিক সম্পাদক পদে-২ জন করে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে সেন্ট্রাল হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পী ৮৭ ভোট, সাধারন সম্পাদক পদে হযরত বড়পীর আব্দুল কাদীর জিলানী ( র:) হাসপাতালের এমডি এবিএম মাকসুদুর রহমান সোহেল ৬২ ও সাংগঠনিক সম্পাদক পদে আল রেজা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান। নির্বাচনে মোট ভোট ছিল ১২০ টি এর মধ্যে ১১৮ টি ভোট প্রয়োগ হয়েছে।
নব- নির্বাচনে সভাপতি পদে সেন্ট্রাল হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যারাই জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন কর্মক্ষেত্রে আমারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। আমরা সকলকে সাথে নিয়েই জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান উন্নয়নে কাজ করতে চাই।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান