
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অতিরিক্ত মদ খেয়ে সৌরভ দাস (২৩) ও শ্রীনিবাস মালাকার (৭৪) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ও অজিত,সুম,পিন্টু নামের আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ শনিবার, ৪ অক্টোবর ভোরে একজন হাসপাতালে, অন্যজন নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়া সৌরভ উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধানাথের ছেলে। আর অন্যজন হলেন, একই গ্রামের উকিল মালাকারের ছেলে শ্রীনিবাস। অসুস্থ ব্যক্তিদের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম মদ্যপানে দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন, ‘তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন