
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি নেতারা।
বাগেরহাটের মোল্লাহাটে ০১ অক্টোবর, ২০২৫ ইং(বুধবার) বিকালে মোল্লাহাটে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া ও জাহিদ খান, মৎস্যজীবী দলের সভাপতি হোসাইন সিকদার,উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা বিএম হাচিব, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, উপজেলা সদ্য সাবেক সদস্য সচিব শেখ ফুরকান ও ছাত্রদল নেতা মামুন মোল্লা প্রমুখ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক