হোম » সারাদেশ » হাতীবান্ধায় ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও শামীম মিঞা

হাতীবান্ধায় ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও শামীম মিঞা

হাতীবান্ধা,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম মিঞা গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার তিন ইউনিয়নে মোট ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি গড্ডিমারী, বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে যান। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।
স্থানীয় পূজামণ্ডপ কর্তৃপক্ষ ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকার কারণে পূজার আনন্দ ও নিরাপত্তা আরও বর্ধিত হয়েছে।
পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!