হোম » সারাদেশ » হাতীবান্ধায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুল হাই মিয়া

হাতীবান্ধায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুল হাই মিয়া

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্যাতিত নেতা আব্দুল হাই মিয়া। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
পরিদর্শনকালে আব্দুল হাই মিয়া বলেন, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করেন। আমরা চাই পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে সবাই আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করুন।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁর এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!