
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৪ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব -১৪ এর সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব বাজার রেলওয়ে জংশন এর প্লাট ফরম-২ এর আর,এম,এস,ভি-বিভাগ, ভৈরব ডাক বাছাই কেন্দ্র এর পশ্চিম পার্শ্বে মায়ের দোয়া ভোজনালয় দোকান এর সামনে পাকা প্লাটফর্মের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১। মোঃ রিপন মিয়া (১৯), জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ২। মোঃ তানভীর (১৬), জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা এবং ক্রয়/বিক্রয়ের নগদ ১৮০/- (একশত আশি) টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ১০ (দশ) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা এর আনুমানিক বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
র্যার আরো জানায় সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অপর একটি আভিযানিক দল একই তারিখ অনুমান ১৪:৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর পশ্চিম পাড়া পাল বাড়ীর মোড় সংলগ্ন রাজন চৌধুরীর মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫২) এবং ২। মোছাঃ গোলাপী আক্তার (৪০), উভয় জেলা- ঢাকা’কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১৪ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ক্রয়/বিক্রয়ের নগদ ৫,৩৩০/- (পাঁচ হাজার তিনশত ত্রিশ) টাকা এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ১৪ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা এর বাজার মূল্য ২,৮০,০০০/-(দুই লক্ষ আশি হাজার) টাকা।
ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় মাদক কারবারি সহ আলামত হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান