
মিজানুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় মুখ শিহাব আহমেদ। জনগণের প্রত্যাশা-আকাঙ্ক্ষা জানতে এবং নিজের অঙ্গীকার তুলে ধরতে তিনি সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।
গণসংযোগকালে তিনি সমর্থকদের সাথে নিয়ে এলাকার হাট-বাজার, গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় শিহাব আহমেদ বলেন, “আমি নিতে আসিনি, দিতে এসেছি। জনগণের সেবা ও অধিকার আদায়ের জন্য রাজনীতি করছি। আমার একটাই লক্ষ্য — এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বাস্তব পরিবর্তন আনা।” তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে হাতীবান্ধা-পাটগ্রামকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবেন। গণসংযোগে এলাকার সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানিয়ে শুভকামনা জানান এবং অনেকেই তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে শিহাব আহমেদের এই গণসংযোগ এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও সৎ প্রার্থী হিসেবে তিনি এই আসনে ভোটারদের মাঝে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী