
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৪০)। তিনি বগুড়া সদর পৌরসভার ১নং ওয়ার্ডের আঃ করিমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়া এলাকার হাকির মোড়ে একটি দোকানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে আব্দুল জব্বারকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ বোতল কেরু মদ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল এবং অপরাধ দমনই তাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন