হোম » সারাদেশ » কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপন

কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপন

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বিশ্বনদী দিবস নানা কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হয়। উপজেলার বেকুটিয়া ব্রিজের সংলগ্ন  ডলফিন চত্বরে  নদীবন্ধু সমাজের  উদ্যোগে দিন ব্যাপী বিশ্ব নদী দিবসের   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের মধ্যে ছিল র‍্যালি ও শোভাযাত্রা, বৃক্ষরোপণ,, মাছের পোনা অবমুক্ত করা, দেশাত্মবোধক গান কলিজা আবৃত্তি সহ নানা কর্মসূচি পালন করা হয়।
 রবিবার(২৮ সেপ্টেম্বর)সকালে কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান  দিনব্যাপী এ কর্মসূচির উদ্ভোধন করেন।
এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী। এইই এ বক্তব্য সামনে রেখে কঁচা নদীর তীরে ডলফিন চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে  একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।  পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায়  নদী তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন , কাউখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, জেলা স্কাউট এর সাধারন সম্পাদক এনায়েত করির খান,নদী বন্ধু সমাজের কাউখালী  উপজেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।
বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু  মোঃ. আলামিন বাকলাই।বিশ্বনদী দিবসের অনুষ্ঠানে, কাউখালী, স্বরূপকাঠি, ভান্ডারিয়া, রাজাপুর, ঝালকাঠি উপজেলার বিভিন্ন স্কুল কলেজের অধ্যাপক সহকারী অধ্যাপক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ  ও  বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক বলেন, বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ  অসংখ্য  নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরুপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সাথে উংজা জীবন প্রবাহে একাকার। তাই নদীর দূষনমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সূরক্ষা করতে হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!