
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আবু হুরাইরা আকন্দ (১৯) নামে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আবু হুরাইরা আকন্দ বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জারা বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২