
টঙ্গী প্রতিনিধি: মৌলিক ও নিরপেক্ষতার কথা বলে, এ প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় টঙ্গীর টিএন্ডটি বাজারস্থ সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশের এই অনুষ্ঠানে সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সৈয়দ রয়েল হায়দার। প্রধান আলোচক ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মেরাজ উদ্দিন। এতে ঢাকার কথা পত্রিকার সহকারী সম্পাদক মোঃ তৈমুর আলম আপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, স্থানীয় ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান অনিক, ঢাকার কথা পত্রিকার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংবাদিক রুকুনজ্জামান সেলিম, মুজিব, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান সানি প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সৈয়দ রয়েল হায়দার বলেন, সাংবাদিকরা জাতি ও সমাজের দর্পন। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দেশ ও মানবের কল্যাণে কাজ করে থাকেন। দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকালে সবচেয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিক সমাজ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতাকালে সাংবাদিকরা সবচেয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির সামনে বাস্তব তথ্য চিত্র তুলে ধরেছিলেন। ভবিষ্যতে সাংবাদিকের পাশে থাকার অঙ্গিকার করে তিনি জাতীয় সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার উত্তরোত্তর সাফল্যের লক্ষ্যে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। এরপর কেক কেটে উপস্থিত সকলের মাঝে কেক ও খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল