হোম » সারাদেশ » ডিমলায় ইতিহাস সৃষ্টি করলো জামায়াত

ডিমলায় ইতিহাস সৃষ্টি করলো জামায়াত

0-0x0-0-0#

মোঃ লিখন ইসলাম (নীলফামারী) প্রতিনিধি
গতকাল শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। আলোচনা সভা শেষে ডিমলা শহরে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীগন।
সমাবেশে বক্তাগন জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও  পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
সবচেয়ে আর্শ্চর্যের বিষয় হইলো ডিমলার বুকে ডিমলার ইতিহাসে এতো বড় বিক্ষোভ মিছিলের আয়োজন ইতিপূর্বে কোন দল করিতে পারে নাই।
উক্ত বিক্ষোভ মিছিল টি দেখে ডিমলা শহর সহ গোটা ডিমলা উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কয়েকজন ডিমলা বাজারের স্থানীয় প্রবীন ব্যক্তি বলেন, আমাদের জিবনে কোন দিন এতো বড় মিছিল আমরা দেখি নাই। উক্ত মিছিলে নেতৃত্ব দান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক ডোমার – ডিমলার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলান আব্দুস সাত্তার, সহ ডিমলা উপজেলা জামায়ের আমীর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!