
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় উখিয়ার পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় উখিয়ার পালংখালীর জহির আলমের ছেলে আব্দুন নুরকে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২