
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শেরপুর ইসলামী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।
অপারেশনটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা. নূরুন্নাহার পারভীন নাইস। নবজাতকদের মধ্যে একজন ছেলে এবং দু’জন মেয়ে। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সফলভাবে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারের পর মা ও শিশুদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই ভালো আছেন।
উল্লেখ্য, একসঙ্গে তিন সন্তান জন্মের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝেও দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার