
ঘাটাইল (টাংগাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭১টি পুজা মন্ডপে ৩৫.৫ টন জিআর চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোঃ আবু সাঈদ সভাপতিত্বে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,পূজা উদযাপন পরিষদ সভাপতি অধীর চন্দ্র সাহা,পূজা উদযাপন ফ্রন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়,পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব অরুন জৈতি সন্নালসহ আরো অনেকে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক