হোম » সারাদেশ » রৌমারীতে বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু’র  গণ সংযোগ  ও লিফলেট বিতরণ  

রৌমারীতে বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু’র  গণ সংযোগ  ও লিফলেট বিতরণ  

ইউনুছ আলী 
৩১ দফার রুপ রেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে  কুড়িগ্রামের রৌমারী উপজেলার   বিএনপি’র সদস্য-সচিব  মোস্তাফিজুর রহমান রঞ্জু’র নেতৃত্বে গন সংযোগ  ও লিফলেট বিতরণ  করেছেন।
গতকাল  ২৫ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ
গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেন।
রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ  বলেন,কেন্দ্র ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক  রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বাড়াতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের  লক্ষ্যে, কৃষকের  কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপি’র আব্দুল কাইয়ুম আকন্দ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান( হিরো), উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব বাবু শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্য-সচিব নাজমুল হুদাসহ আরো অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!