
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বালাইনাশকের সুষ্ঠ ব্যবহার সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠ ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে খুচরা পাইকারি ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাজাহান আলীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আরিফুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শোয়েব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাসাইলের কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম।
এ সময় উপজেলার লাইসেন্স প্রাপ্ত সকল বালাইনাশক বিক্রেতা, কোম্পানি প্রতিনিধি ও সকল উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া