হোম » সারাদেশ » বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে বুড়াইচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করেন।
বুড়াইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডগুলো বাড়ির মহিলাদের নামে ইস্যু করা হবে, যা নারীর মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডও দেওয়া হবে। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা দেবে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর ও বুড়াইচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!