
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে ডাকাতি, চুরি ও মাদক মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে জামালপুর পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর পৌর এলাকার সাহাপুরের বাদশা মিয়ার ছেলে দুখু মিয়া (২৫), আল- আমিনের ছেলে আরফান ওরফে আরমান (২২), ফুলবাড়িয়া এলাকার আমিনুলের ছেলে অপু (২২), মুন্সিপাড়া এলাকার রওশের আলী ওরফে মিষ্টি মিয়ার ছেলে সবুজ হাসান (২২), পূর্ব ফুলবাড়িয়া এলাকার আলফাত হোসেনের ছেলে মাহমুদুল হাসান রিপন (৩৬), বজ্রাপুর পালপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মো. শাকিল (৩৪), যোগীর ঘোপা এলাকার নান্নু মিস্ত্রির ছেলে মো. ইউনুস (৪৮), সাহাপুর ফকিরবাড়ির আব্দুল হকের ছেলে সুমন মিয়া (৪২), মেলান্দহ উপজেলার পয়লা গ্রামের মৃত মহসিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫), জামালপুর পৌরশহরের বোষপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে আল আমিন ইসলাম সাগর (২০)।
জানা যায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষে প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ডাকাতি, চুরি ও মাদক মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জামালপুর শহরের আইনশৃঙ্খলা রক্ষা করার স্বার্থে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার জনসহ চুরি আর মাদক মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ শেষে মঙ্গলবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত