হোম » সারাদেশ » জামালপুরে মাদারগঞ্জে চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের ফাঁদে ব্যবসায়ীর পরিবার দিশেহারা

জামালপুরে মাদারগঞ্জে চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের ফাঁদে ব্যবসায়ীর পরিবার দিশেহারা

রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বালিজুড়ী পূর্ব পাড়ায় একটি ব্যবসায়ী পরিবার চাঁদাবাজি, হামলা, লুটপাট ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মিনা বেগম (৪২), স্বামী আবু বকর সিদ্দিক—যিনি মাদারগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এবং উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি  তার স্বামীর ডিস ব্যবসা সংক্রান্ত বিষয়ে উপজেলার চরবওলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোস্তাক (৪৫) এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে মোস্তাক বাহিনীর সন্ত্রাসীরা একাধিকবার তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গত ১২ সেপ্টেম্বর ২০২৫ , সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর, আসবাবপত্র ও ডিসের যন্ত্রাংশ লুট করে এবং আলমারির তালা ভেঙে ১০ লক্ষ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
মিনা বেগম জানান, লুটপাটের সময় তার ১২ বছর বয়সী ছেলে সজিবকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা এবং পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়।
তিনি আরও অভিযোগ করেন, তাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন করতে মোস্তাক দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। একই এলাকার চরবওলা গ্রামের প্রবাসী মাহবুব রহমানের স্ত্রী জহুরা বেগমকে ব্যবহার করে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কু-প্রচারের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে এই নারীকে ব্যবহার করেই একটি নাটকীয় মামলা দায়ের করা হয় মাদারগঞ্জ মডেল থানায়।
মিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। আমি প্রশাসন, মানবাধিকার সংস্থা ও সরকারের উচ্চ মহলের কাছে আবেদন জানাচ্ছি—ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আমাদের ন্যায়বিচার প্রদান করা হোক। এ ঘটনার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!