হোম » সারাদেশ » শিবগঞ্জে কৃষকের ৩ হাজার বেগুন গাছ ও ৯ শত কলাগাছ কর্তনের অভিযোগ

শিবগঞ্জে কৃষকের ৩ হাজার বেগুন গাছ ও ৯ শত কলাগাছ কর্তনের অভিযোগ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের তিন হাজার বেগুন গাছ উপড়ে ফেলা এবং নয় শত কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ বড় চাপড় গ্রামে।

‎ভুক্তভোগী কৃষক বুলু প্রামানিক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাকিব (২৫) ও শাহী (২৮),সহ দুই ভাইয়ের সঙ্গে বসতবাড়ির প্রাচীর নির্মাণ, পুকুরের মাছ ধরা ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত রোববার (রাতের কোনো এক সময়) তাঁর ২০ শতক জমির প্রায় ৩ হাজার বেগুন গাছ উপড়ে ফেলা হয় এবং ২ বিঘা জমিতে রোপণ করা ৯ শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়।

‎বুলু প্রামানিক বলেন, “আমি একজন কৃষক মানুষ। বেগুন ও কলা চাষ করে জীবিকা নির্বাহ করি। প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেরে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ফসল নষ্ট করেছে। এ ছাড়া আমাকে নানা ধরনের হুমকি-ধামকিও দিচ্ছে।” ‎তিনি অভিযুক্ত দুইজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, অভিযোগ পাওয়ার পর উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হককে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত করা হয়েছে। ‎শিবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!