
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাব-১২-এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক ওরফে সজিব (৪৫) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২-এর একটি বিশেষ দল তাকে সদর উপজেলার গোদারপাড়া চারমাথা এলাকা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃত ফারুক ওরফে সজিব বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে। র্যাব-১২ জানায়, আটক ফারুক পূর্বে একটি মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন এবং রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে আটকের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের নিরবচ্ছিন্ন তৎপরতা দেশকে একটি অপরাধমুক্ত রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার