হোম » সারাদেশ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আত্মপ্রকাশ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি। সদ্য প্রকাশিত সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ওয়ালিম আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শরীফুল ইসলাম জনি এবং কোষাধক্ষ হিসবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের নিলয় দত্ত।
এছাড়া শিক্ষার্থী উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো.গোলাম কিবরিয়া এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো.আবু বক্কর সিদ্দিক এবং প্রধান উপদেষ্টা মণ্ডলী হিসবে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো.ফখরুল ইসলাম এবং সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক রিফাত-উর-রহমান।
উক্ত সংগঠনের সভাপতি ওয়ালিম বলেন,”অবশেষে আমরা আমাদের বহুল কাঙ্খিত ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি এর পরিচালনার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি।এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি খুবই আশাবাদী এই সংঘটনটি নিয়ে, ইনশাআল্লাহ এই সংগঠন টি আমাদের আন্তসম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে সাহায্য করবে।”
এবং সাধারণ সম্পাদক জনি বলেন,”রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় গর্বের। আমি বিশ্বাস করি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব।সেই সাথে আমরা প্রত্যেকেই পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবো।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!