
রংপুর ব্যুরো অফিস
জুলাই যোদ্ধার নাম ভাঙ্গিয়ে রংপুর সিটি কর্পোরেশন থেকে অটো রিক্্রার লাইসেন্স হাতিয়ে নেয়ার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার অভিযোগে ২১ টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল কে অপহরন করে একদল র্দূবৃত্ত। গতকাল রবিবার(২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে তাকে র্কোট চত্বর থেকে অপহরন করে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় অপহরন কারীরা বলতে থাকে নির্বাহী কর্মকর্তার কছে প্রকাশিত খবরের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এ সময় সাংবাদিক বাদল কে শারীরীক ভাবে নির্যাতন করা হয়।এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে যান।ঘটনা জানা জানি হলে রংপুরে কর্মরত সাংবাদিক গন সিটি কর্পোরেশনে গিয়ে সাংবাদিক বাদলকে উদ্ধার করে। এর প্রতিবাদে ও অপরাধী গ্রেফতারের দাবীতে বিক্ষুদ্ধ সাংবাদিক গন সিটি কর্পোরেশনের সামনে ঘন্টাব্যাপী অবরোধ কর্মসূচী পালন করে।
অবরোধ কর্মসূচী থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপহরন কারী ও তার মাষ্টর মাইন্ডদের গ্রেফতার করে বিচারের মুখোমুখী করার জন্য আল্টিমেটাম দেয়া হয়।
বিকালে এ বিষয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর সংাবাদিক ইউনিয়ন (আরপিইউজে) নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধীক সাংবাদিক পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তারা সকলেই এই ঘটনার দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান