
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মোঃ সাইদুর রহমান সুমিত বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৬১ ভোট পেয়ে মোঃ মোতাহার আলী নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খাইরুল ইসলাম ভোট পেয়েছেন ৩৭ টি। রবিবার (২১) সেপ্টেম্বর) রুহিয়া ডাকবাংলোতে সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
মোট ১০২ টি ভোটারের মধ্যে ৯৯ টি ভোট প্রদান করেন।বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে নির্বাচনে দায়িত্বে থাকা পোলিং অফিসার মোঃ ফারুক হোসেন, প্রিজাইডিং অফিসার মোঃ কুদরত আলী, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এবং সংগঠনটির সভাপতি মোঃ সাইদুর রহমান সুমিত এর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামরুল হাসান টিটো।
ভোটের ফলাফল শেষে সংগঠনটির কার্যালয়ে সকল সদস্যগণ তাদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান।এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং পূর্নাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে গঠন করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩