
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার শাখপালা ওভার ব্রিজের নিচে হাইওয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজয় (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং শহরের কামারগাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় রাতের সময় দ্রুতগতিতে নিজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শাখপালা ওভার ব্রিজের নিচে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহটি শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়