
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ফের বিজয়ী হয়েছেন মোঃ শরীফুল আলম তিনি পেয়েছেন আনারস প্রতীকে ১৫২২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রুহুল হোসেন পেয়েছেন ছাতা প্রতীকে ১৯৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে পূনরায় বিজয়ী হয়েছেন মোঃ মাজহারুল ইসলাম মাজহার তিনি পেয়েছেন রিক্সা প্রতীকে ১১৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট। সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম রাজন মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট । এড. সাজ্জাদুল হক গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ ভোট। শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ২০৯০ জন কাউন্সিলর (ভোটার) তাদের মূল্যবান ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন।
এদিন মধ্যরাতে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারি নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত ফলাফল শীটে সভাপতি পদে শরীফুল আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম মাজহারকে বিজয়ী ঘোষণা করা হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও তৃণমূলের হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা