
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রাণেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সিরাজ মোল্যা (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ভারতীয় কোম্পানির লেবেলযুক্ত ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্যা স্বীকার করেন, ফেন্সিডিলের বোতলগুলো তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওবায়দুল রহমান জানান, এ ঘটনায় আটককৃত মো. সিরাজ মোল্যা ও পলাতক আরও এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু