
মো. মোশারফ হোসেন
টাঙ্গাইলের সখিপুরে কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা তৈরীর কাজ শেষের দিকে। এখন প্রতিমার রং এর কাজ চলছে । ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে কেন্দ্রীয় সখীপুর মন্দির ও স্বর্ণকার পট্টি পরিদর্শন করে এই তথ্য সংগ্রহ করা হয়। মন্দিরের পুরোহীদের কাছ থেকে জানা যায় যে সখিপুর থানা পুলিশ তাদের এর সর্বাত্মক নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা মিটিংয়ে এভাবে আশ্বস্ত করেছে। সখিপুর থানা পুলিশ মাঝেমধ্যে পরিদর্শন করছে। সখিপুরে ত৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সখিপুরে স্বর্ণকার পট্টিতে সুভাষ কর্মকার হীরা সাগর জুয়েলার্স মালিক বলেন আমি প্রতিমা তৈরির সকল টাকা দিয়েছি। স্বর্ণকার পট্টিতে পূজা উদযাপনের ৬ লক্ষ ১০ হাজার টাকা ধরা হয়েছে। শেফালী জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার বলেন স্বর্ণকার পট্টিতে আমরা ষষ্ঠ বারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছি। স্বর্ণকার পট্টির প্রতিমা তৈরি ধামরাই থেকে করে আনা হচ্ছে। সখিপুরে মন্ডপ গুলিতে পাঁচ দিন পূজা উদযাপন করা হবে। স্বর্ণকার পট্টির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কর্মকার সাধারণ সম্পাদক সাগর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কর্মকার বলেন সখিপুরের স্বর্ণকার পট্টিতে সবচেয়ে বড় পূজা উদযাপন করা হবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা