
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মোকামতলা তদন্ত কেন্দ্রের একটি দল মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় ফেনসিডিলসহ নাজির হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নাজির হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার পলাশবাড়ী ইউনিয়নের রিতনদিঘী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত নিজিম উদ্দিন।
মোকামতলা তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক