হোম » সারাদেশ » বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য জাহেদুল গ্রেফতার

বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য জাহেদুল গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা বাজার এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহেদুল (৩৯) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত জাহেদুল, পিতা মৃত আবুল কাশেম ওরফে কান্দু, সাং মালিপাড়া, শাজাহানপুর; তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এক ডজনের বেশি চুরির মামলা রয়েছে। সর্বশেষ তাকে গ্রেফতার করা হয়েছে শাজাহানপুর থানার মামলা নম্বর-০৮, তারিখ-০২/০৫/২০২৫, ধারা-৩৭৯ পেনাল কোড অনুযায়ী দায়ের করা মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হওয়ার পর।

‎জাহেদুলের বিরুদ্ধে পূর্ববর্তী মামলা রয়েছে    ‎শাজাহানপুর থানা: এফআইআর নং-২৮ (২২ জানুয়ারি ২০২৫), চার্জশীট নং-৫২ (২৭ ফেব্রুয়ারি ২০২৫)।এফআইআর নং-২৪/৪০ (১৯ ফেব্রুয়ারি ২০১৮), অভিযুক্ত।এফআইআর নং-৩১ (২২ অক্টোবর ২০১৪), অভিযুক্ত। নন্দীগ্রাম থানা, বগুড়া: এফআইআর নং-১৩ (২৭ জানুয়ারি ২০২২), ধারা-৩৭৯ পেনাল কোড, ধৃত আসামী ভুঞাপুর থানা, টাঙ্গাইল:এফআইআর নং-২/৩২ (০৪ জুন ২০২০), ধারা-৪১১/৪১৩/৩৪ পেনাল কোড, এজাহারে অভিযুক্ত।

সৈয়দপুর থানা, নীলফামারী: এফআইআর নং-৫ (০৪ এপ্রিল ২০১৭), ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড, অভিযুক্ত শিবগঞ্জ থানা:এফআইআর নং-১১ (০৮ মার্চ ২০১৬), ধারা-৪১৩ পেনাল কোড, অভিযুক্ত কাহালু থানা, বগুড়া: এফআইআর নং-৯ (২৪ জুন ২০১৪), ধারা-৩৭৯/৪১১, অভিযুক্ত।শেরপুর থানা, বগুড়া: এফআইআর নং-২১ (১৪ এপ্রিল ২০২৩), চার্জশীট নং-১৯১ (৩১ মে ২০২৩), অভিযুক্ত। গাবতলী থানা, বগুড়া এফআইআর নং-৬ (০৭ সেপ্টেম্বর ২০২২), মামলায় তদন্ত শেষে অব্যাহতি (২৬ জুন ২০২৩) পীরগঞ্জ থানা, রংপুর: এফআইআর নং-২৪ (১৭ ডিসেম্বর ২০২১), চার্জশীট নং-২০ (২৯ জানুয়ারি ২০২২), অব্যাহতি। মিঠাপুকুর থানা, রংপুর: এফআইআর নং-১৪ (০৭ সেপ্টেম্বর ২০২৪), চার্জশীট নং-৪০৪ (৩০ সেপ্টেম্বর ২০২৪), অভিযুক্ত।

‎জাহেদুলের বিরুদ্ধে আনা অভিযোগে অধিকাংশই মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন।

‎শাজাহানপুর থানার ওসি বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে চলমান ও পূর্ববর্তী মামলাগুলোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!