
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জোড়া খুনের ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের হুদাবালা মধ্যপাড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী।
নিহত গৃহবধূর নাম মোমেনা আক্তার (৩০)। তিনি মালয়েশিয়া প্রবাসী রানা মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের মতো ওই রাতেও তিনি ঘুমাতে যান। রাত আনুমানিক ২টার দিকে তার মেয়ে ঘুম থেকে উঠে ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে আসেন।
পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই শিবগঞ্জে জোড়া খুনের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। তার পরদিনই এ আত্মহত্যার ঘটনা নতুন সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল