হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।   বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১১ সিপিএসসি কোম্পানী লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক বিসিজিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)। র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন-  তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!