
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার সদর ইউনিয়নের মাগুরা ডাঙ্গা গ্রামে তার বিরুদ্ধে মানববন্ধনে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আকমাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো বাহিনী পরিচালনা করি না। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই একটি মহল এমন ভিত্তিহীন অভিযোগ করছে।
তিনি দাবি করেন, তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। বরং যারা অভিযোগ করেছে তারাই বিগত সময়ে আওয়ামী লীগ করেছেন এবং তারাই মূলত তার জমি দখল করে ধান কেটেছে। আকমাল হোসেনের ভাষায়, আমি দীর্ঘদিন ধরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু প্রতিপক্ষ মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে নানা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা প্রমাণিত হলে আমি আইনের শাস্তি মেনে নিতে প্রস্তুত। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক