
মোহাম্মদ খোরশেদ হেলালী
কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।
র্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭ নং ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়।
এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারীকে এক লাখ সত্তর হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন ধৃত আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা