
এইচ এম সবুজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও বহুল আলোচিত নবী হোছাইন চৌধুরী ফের গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার ডিবি পুলিশ তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে।
জানা যায়, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর নবী হোছাইন নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালত প্রাঙ্গণেই তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
নবী হোছাইনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গরু-মহিষ চুরি, অপহরণ, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা