হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় সমাজসেবার ২২ লাখ ৩৩ হাজার টাকার চেক বিতরণ

আলফাডাঙ্গায় সমাজসেবার ২২ লাখ ৩৩ হাজার টাকার চেক বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুর্নবাসন কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র এবং পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের লক্ষ্যে চেক বিতরণ করা হয়েছে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১১টি প্রকল্প গ্রামের ৫০টি স্কীমের অনুকূলে সর্বমোট ২২ লক্ষ ৩৩ হাজার ৪১৮ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত দগ্ধ ও প্রতিবন্ধীদের দারিদ্র্য দূরীকরণে এসব চেক বিতরণ করা হয়েছে।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!