
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের দক্ষিণ চেঁচুরিয়া গ্রামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন সাইদুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালক।
জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল নাগাদ গ্রামের জনৈক ফেরদৌসের পুকুর পাড়ে একটি জাম গাছের ডালে রশি লাগানো অবস্থায় সাইদুল ইসলামের মরদেহ দেখতে পান এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। সাইদুল ইসলাম দক্ষিণ চেঁচুরিয়া গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে। তাঁর বসতবাড়ি থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে ওই পুকুর পাড়েই আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভিকটিম সাইদুল একজন ভ্যানচালক ছিলেন। অভাব-অনটনের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৩/২৫, তারিখ: ১৫/০৯/২৫) রুজু করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল