
চকরিয়া উপজেলায় অবৈধ দালালচক্র, লাইসেন্সবিহীন ক্লিনিক ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব এর নেতৃত্বে রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে পরিচালিত এই অভিযানে এক দালালকে আটকসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। অভিযানকালে মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক দালালকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া— এভারগ্রীন হাসপাতালকে লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে ৫০ হাজার টাকা, ল্যাব হাউজ প্যাথোলজিকে ১০ হাজার টাকা, হিলসাইড প্যাথোলজি ল্যাবকে ১০ হাজার টাকা, হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এল কে ফার্মেসিকে ৫ হাজার টাকা ও হুমায়ুন ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত